শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশের সীমান্ত নজরদারিতে ইসরায়েলি ড্রোন ব্যবহার ভারতের

বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে ইসরায়েল থেকে কেনা ড্রোন ব্যবহার করছে ভারত। সে দেশের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা গেছে, উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে আকাশ পথের পাশাপাশি জল ও মাটির নিচ থেকেও বাংলাদেশ সীমান্তের দিকে নজর রাখছে তারা। বিএসএফ সূত্রকে উদ্ধৃত করে দ্য হিন্দু জানিয়েছে, দুই দেশের মধ্যকার ধুবরি সীমান্তে পাচার বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আসামের সঙ্গে থাকা ২৬৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ১১৯.১ কিলোমিটার নদী অঞ্চল। এর মধ্যে পশ্চিম আসামের ধুবড়ি সেক্টরের ৬১ কিলোমিটার সীমান্ত; যেখানে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ বাংলাদেশে প্রবেশ করেছে। এই স্থানে মানুষের জন্য নজরদারি অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষাকালে এই অংশে নজরদারি আরও কঠিন হয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ধুবড়ি সেক্টরে নজরদারির জন্য ইসরায়েল থেকে অজ্ঞাত সংখ্যক টেদার ড্রোন কিনেছে বিএসএফ। প্রত্যেকটি ড্রোনের মূল্য ৩৭ লাখ রুপি। এগুলো ব্যবহার করে দিন-রাত সবসময়ই ভালো ছবি সংগ্রহ করা যায়। প্রায় ২ কিলোমিটার দূর থেকে এগুলো ব্যবহার করে সীমান্তে নজর রাখা সম্ভব।

বিএসএফের গুহাটি ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল পিযুষ মোরদিয়া বলেন, ‘পাচারের মতো অপরাধগুলো সাধারণত রাতে সংঘটিত হয়। দৃষ্টিসীমার আড়ালে থাকা স্থানগুলোতে নজরদারি করাও বেশ কঠিন। তবে টেদার ড্রোনগুলো ১৫০ মিটার ওপর থেকে অব্যাহতভাবে ছবি তুলে পাঠাতে সক্ষম। ফলে আমাদের নজরদারির ক্ষেত্রে শারীরিক উপস্থিতির সীমাবদ্ধতা অনেকটাই কমে গেছে।’

স্বাভাবিক ও টেদার ড্রোনের পার্থক্য নিয়ে বলতে গিয়ে পিযুষ বলেন, আগের ড্রোনগুলো ৩০ মিনিট পরই নামিয়ে আনতে হতো চার্জ করার জন্য। এছাড়া একটু ঝড়ো বাতাসেই উড়ে যেত সেগুলো। আর ধুবরি অঞ্চলে বাতাসও অনেক। মোরদিয়া বলেন, গরু ও মানবপাচারকারীরা টেদার ড্রোন সনাক্ত করতে পারবে। তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি বার্তা দেওয়া যেখানে সবাই জানবে যে দিন-রাত ওই অঞ্চলে নজরদারি চলছে।

ড্রোন ছাড়াও বিএসএফ থার্মাল ইমেজার মোতায়েন করেছে যার মাধ্যমে মানুষ ও প্রাণীর শরীরের তাপমাত্রার মাধ্যমে তাদের চলাচল সনাক্ত করা যাবে। এছাড়া মাটি ও পানির নিচে বসানো হয়েছে সেন্সর। মোরদিয়া বলেন, পানির নিচের সেন্সরগুলো আমাদের এমন তথ্য দেবে যা নৌকার মাধ্যমে টহল দেওয়া ছাড়া সম্ভব নয়।

সম্পর্কিত খবর