শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রিয়াঙ্কা-মমতার ফোন হ্যাকড

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা প্রফুল্ল প্যাটেলের মুঠোফোন হ্যাক করেছে কেন্দ্রীয় সরকার। এমন দাবি করেছে কংগ্রেস।

মোদি সরকারের বিরুদ্ধে এমন দাবির সঙ্গে বিরোধী দল কংগ্রেস হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও মন্ত্রীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে। দলের প্রবীণ নেতা রণদীপ সুরেজওয়ালা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফোন হ্যাক হওয়ার পর হোয়াটসঅ্যাপ থেকে একটি বার্তা পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।’

গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক অভিযোগ করে যে, ইসরায়েলের সাইবার সিকিউরিটি সংস্থা (এনএসও) ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে দিতে হোয়াটসঅ্যাপ সার্ভারগুলো ব্যবহার করেছে। তারা ২০টি দেশের প্রায় ১ হাজার ৪০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে আক্রমণের লক্ষ্যবস্তু করে।

ফেসবুক জানিয়েছে, ওই সংস্থাটি সাংবাদিক, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং প্রবীণ সরকারি কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ সার্ভারকে ক্ষতিকারক ভাইরাস ছড়ানোর কাজে ব্যবহার করেছে। গত মঙ্গলবার ফেসবুক ইসরায়েলের সাইবার সিকিউরিটি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে।

তবে ইসরায়েল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘আমরা এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো। মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না।’

মুখ্যমন্ত্রী মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘আমার ফোনে আড়িপাতা হয়েছিল। আমি বিষয়টা জানি, কারণ আমার কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এটা খুবই গুরুতর বিষয়। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।’

এমন দাবি করে কংগ্রেসও রোববার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে। বিজেপিকে ‘ভারতীয় জাসুস (গোয়েন্দা) পার্টি’ বলে উল্লেখ করে কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, ‘সরকার বিষয়টি জানার পরও এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিল।’

সম্পর্কিত খবর