বর্ণিল আয়োজনে দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণিল আয়োজন ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদযাপিত হয়েছে বহুল প্রচারিত জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক, বহুমুখী প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শওকত আরা আক্তার, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম, বেস্ট ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম এবং ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডিএম ইমদাদুল হক বাবু।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এসবি প্রধান সরদার নুরুল আমিন। উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল আইজিপি মোহাম্মদ সারোয়ার হোসেন ও
মোঃ মনিরুল ইসলাম তপন ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল ইসলামী লাইফ
সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন শিল্পীর পরিবেশনার পর পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক ড. খান আসাদুজ্জামান ২১টি গান পরিবেশন করেন
বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে পাঁচ বছরের পথচলা উদযাপনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পাঠকের আস্থা নিয়ে আগামী দিনের পথচলার প্রত্যয় ব্যক্ত করে দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি।



