শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

বন্যায় মৃত্যু বেড়ে ৬৭

দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত ১৮ শিশুসহ ৬৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫১ লাখের বেশি মানুষ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন এবং শিশু ১৮ জন। জেলাভিত্তিক মৃত্যু কুমিল্লায় ১৭ জন, ফেনীতে ২৬ জন, চট্টগ্রামে ছয়জন, নোয়াখালীতে ১১ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুর একজন, কক্সবাজারে তিনজন, মৌলভীবাজারে একজন এবং খাগড়াছড়ির একজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া ও কক্সবাজার জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

এ ছাড়া বন্যায় পানিবন্দি রয়েছেন ৬ লাখ ৫ হাজার ৭৬৭ পরিবার। ক্ষতিগ্রস্ত ৫১ লাখ ৮ হাজার ২০২ জন মানুষ। পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য তিন হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে তিন লাখ ছয় হাজার ৭৪১ জন লোক এবং ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে।

এন এস

সম্পর্কিত খবর