down of head

বন্যাকবলিত মানুষের পাশে মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন

এম এইচ গ্লোবাল গ্রুপের উদ্যোগে, ডাঃ মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে বন্যাকবলিত নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখীল উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদ ভবনে অসহায় মানুষদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও মেডিসিন বিতরন করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পিং এর মধ্যে রয়েছে বন্যায় বিভিন্ন প্রকার পানি বাহিত রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা প্রদান এবং ওষুদ বিতরন।

এছাড়াও প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকালিন সময় থেকে দেশের যে-কোন দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশনটি আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম এর নির্দেশে ফাউন্ডেশনটি আর্তমানবেতার সেবায় নিয়েজিত রয়েছে। মেডিকেল ক্যাম্পিং ও ঔষধ বিতরনের আজকের প্রোগ্রাম এ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।

এন এস

সম্পর্কিত খবর