শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বড়শিতে ধরা পড়ল ১০ কোটি বছর আগের মাছ!

আশ্চর্য এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মার্কিন মৎস্য শিকারি ড্যানি লি স্মিথ। তার বড়শিতে ধরা পড়েছে অ্যালিগেটর গার প্রজাতির মাছ।

বড়শি দিয়ে মাছ শিকার করতে পছন্দ করেন ড্যানি। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। এ সময় তার বড়শিতে উঠে আসে বড়সড় এক মাছ। ডাঙায় তোলার পর দেখা যায়- সেটি অ্যালিগেটর গার প্রজাতির মাছ। জানা গেছে, কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে কখনও পাওয়া যায়নি।

অ্যালিগেটর গার প্রজাতির মাছকে বলা হয় ‘জীবন্ত জীবাশ্ম’। পৃথিবীতে অনেক প্রাণি আছে, যারা সুদূর অতীতে জন্ম নিলেও কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। যদিও এর সমসাময়িক প্রাণিরা ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এ ধরনের প্রাণিকে সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়। ইতোমধ্যেই অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গেছে, সেগুলো প্রায় ১০ কোটি বছর আগের বলে ধারণা বিজ্ঞানীদের।

কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ড লাইফ অ্যান্ড পার্ক জানিয়েছে, ড্যানি যে মাছটি ধরেছেন, সেটি সাড়ে চার ফুট দীর্ঘ। ওজনও কম নয়, প্রায় ১৮ কেজি।

বিরল অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ড্যানি বলেন, পানি থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে যাই। গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বড়শিতে আটকালে খুব লম্ফঝম্ফ করে। কিন্তু এটির আচরণ ছিল একেবারে শান্ত। এটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

সূত্র: জি নিউজ

সম্পর্কিত খবর