শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বইমেলার সময় দুই দিন বাড়ল

প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলার সময় দুই দিন বেড়েছে। মঙ্গলবার রাত ৯টায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকে বইমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। ফলে এবারের বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে নিয়মানুযায়ী ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরো দুই দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। বাংলা একাডেমি প্রকাশকদের আবেদন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে। প্রধানমন্ত্রী প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বৃদ্ধির অনুমোদন দেন।

চিঠিতে বলা হয়, এ বছর বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেক প্রকাশক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি কাটিয়ে উঠতে তারা মেলার সময় দুই দিন বাড়ানোর জন্য আবেদন করেন।

অবশ্য এ বছর অধিবর্ষ হওয়ায় মেলা ২৯ দিন চলত, কিন্তু সময় বাড়ানোয় মেলা ৩১ দিনে পৌঁছল। মূলত ১-২ মার্চ শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় ব্যাপক লোকসমাগম ও শেষ সময়ে ভালো বিক্রির আশা করছেন বইমেলায় অংশ নেয়া প্রকাশকরা।

সম্পর্কিত খবর