শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘ফেসবুকে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, পৃথিবীর কোনো ধর্মই খারাপ কাজ, হিংসা, জঙ্গিবাদ সমর্থন করে না। তাই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয়ে মতপ্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার বরিশাল নগরীর কাশিপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু প্রণীত বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছি। আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন মানুষ হিসেবে প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আবদুল আউয়াল হাওলাদার, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, বরিশাল বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শামসুল আলম, বরিশাল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদার প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আলম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল শাহীন।

সম্পর্কিত খবর