শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ফের বাংলাদেশি সিনেমায় ইধিকা পাল

ফের বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘সিকান্দার’ নামক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে ‘সিকান্দার’। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘কবি’ নামক দুটি বাংলাদেশি সিনামায় অভিনয় করেছেন ইধিকা। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমায় প্রথম অভিনয় করে বেশ আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘সিকান্দার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে।

‘সিকান্দার’ সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এটির পরিচালক তানিম রহমান অংশু। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মার্চ থেকে।

সম্পর্কিত খবর