প্রিমিয়ার ব্যাংকের পাঁচটি এজেন্ট আউটলেট উদ্বোধন
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক আরো পাঁচটি এজেন্ট আউটলেট উদ্বোধন করেছে। ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে এসব আউটলেটের উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম। ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মো. তারেক উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও হেড অব জিএসডি সৈয়দ নওশের আলী, ডিএমডি ও সিবিও কাজী আহ্সান খলিল এবং ইভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো. আহসান উল আলম, এসইভিপি এবং এসএমই ও কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ। নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে রংপুর শাখার অধীনে খামারপারা এজেন্ট আউটলেট, মাওনা শাখার অধীনে মুলাইদ এমসি এজেন্ট আউটলেট, ময়মনসিংহ শাখার অধীনে কালির বাজার এজেন্ট আউটলেট, ভালুকা শাখার অধীনে বগার বাজার এজেন্ট আউটলেট, বোর্ড বাজার শাখার অধীনে জাঝর বাজার এজেন্ট আউটলেট।



