প্রাইম ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে চুক্তি স্বাক্ষর
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উইগ্রো টেকনোলজিস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী এবং উইগ্রো টেকনোলজিসের সিইও মো. মাহমুদুর রহমান চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ চুক্তির ফলে সারা দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ঋণ প্রাপ্তি সহজ হবে।



