প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটি মহল বিভ্রান্তে লিপ্ত’

জিনান মাহমুদ :

একটি পত্রিকায় “ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সম্পদ ৩০০ কোটি দেনা ২০০০ কোটি টাকা‘‘ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদটির প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, গ্রাহকের বীমা দাবী পরিশোধ করে বেসরকারী খাতের জীবন বীমা প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী যখন ব্যবসায়ীক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে,– ঠিক তখন প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যাহত করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে ‘‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ পরিবেশন করছে। এসব মনগড়া, অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে সাধারণ বীমা গ্রাহকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা চলছে।

এই সংবাদটি ব্যাপারে আমাদের বক্তব্য হলো, পত্রিকার প্রতিনিধি সঠিক তথ্য যাচাই না করেই ভুল তথ্য উপস্থাপন করেছেন। সংবাদটিতে বলা হয়েছে “সম্পদ ৩০০ কোটি দেনা ২০০০ কোটি, কোম্পানী দীর্ঘদিন দাবী পরিশোধ করতে পারছে না, কোম্পানীর সম্পদ ৮০৯ কোটি টাকা বাস্তবে অংকের পরিমান ২৪০ কোটি বাকি সম্পদ কাগজে কলমে”। এবং সাবেক চেয়ারম্যান জনাব এম.এ. খালেক এর কোম্পানীর টাকা আত্মসাৎ এর কথা বলা হয়েছে।

প্রকৃতসত্য হচ্ছে বীমা শিল্পে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অত্যন্ত সুশৃংখল, সাংগঠনিক ও আার্থিকভাবে অত্যন্ত শক্তিশালী কোম্পানী যার সম্পদ দায় পরিশোধের জন্য যথেষ্ঠ। কোম্পানী বিগত বছর গুলোর মত যথা সময়ে দাবী পরিশোধ করছে। বর্তমান বছরেও অক্টোবর-২০২২ পর্যন্ত ২৫৫.৭১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়েছে। বিগত ৩ বছর দাবী পরিশোধ করা হয়েছে ৭৯৬ কোটি টাকা। বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট গ্রাহকের অর্থের সুরক্ষা নিশ্চিত করনে বদ্ধপরিকর।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চাহিদার প্রেক্ষিতে কোম্পানী হতে জানানো হয়েছে যে, আগামী ৫ বছরে সম্ভাব্য ভবিষ্যত দাবীর (Projected Claims Payable) পরিমান দাঁড়াবে ২০০০ কোটি টাকা যা কোম্পানীর স্থিতি, সংগৃহীত ব্যবসা ও অন্যান্য আয় থেকে মেটানো হবে। যেখানে পত্রিকায় বর্তমান দেনা হিসাবে দেখানো হয়েছে ২০০০ কোটি টাকা।

প্রাক্তন চেয়ারম্যান জনাব এম.এ খালেক গং কোম্পানীর যে অর্থ আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে কোম্পানী ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। উক্ত মামলা সমূহ মহামান্য হাইকোর্ট ডিভিশনে চলমান। আমরা আশা করি আদালতের রায়ে সমুদয় অর্থ ক্ষতিপুরন সহ আদায় হবে।
কোম্পানীর সকল সম্পদ বাস্তব ও নিরাপদ অবস্থায় রয়েছে যা গ্রাহকগণের দাবী পরিশোধের জন্য যথেষ্ট। আগামী ৫ বছরের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কোম্পানী অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রকাশিত সংবাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আপেল মাহমুদ আরো বলেন, কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, সম্মানিত পলিসি হোল্ডার এবং কর্মকর্তা–কর্মচারীকে সর্বোপরি কোম্পানীর বৃহত্তর স্বার্থে কাজ করছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। যখন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশের আলোকে এবং মাননীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় কোম্পানীকে অতি স্বল্প সময়ে পুন:র্গঠন করে সামনের দিকে বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এগিয়ে নিয়ে যাচ্ছেন – তখনি দুষ্টচক্র প্রতিহিংসা পরায়ন হয়ে এরূপ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি, উক্ত পত্রিকাটি সুকৌশলে স্বল্প ও খন্ডিত তথ্য পরিবেশন করে প্রাইম লাইফের সুনাম ক্ষুন্ন করার চেষ্টার চালিয়েছে, প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

সম্পর্কিত খবর