শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রস্মিতার সঙ্গে অনুপমের নতুন অধ্যায়

মার্চের সন্ধ্যায় প্রস্মিতা পালের সঙ্গে সাদামাটাভাবেই বিয়ে সেরেছেন গায়ক অনুপম রায়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব-আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এ যুগল।

এর ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয় অনুপমের। ২০২৩ সালের ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকে সোশাল মিডিয়ায় তাদেরকে জড়িয়ে নানান চর্চা শুরু হয়। সে সময় অনেকেই অনুপমকে সমবেদনা জানালেও তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে ঘিরেও শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রলিং।

যদিও বিয়ের আগে অনুপমের নবপরিণীতা প্রস্মিতা কলকাতাভিত্তিক আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ট্রল নিতে তারা প্রস্তুত। দুই জন সুখি হলে নেতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে না।

এদিকে অনুপমের বিয়ের খবর শুনে তাকে শুভকামনা জানিয়েছেন পিয়া চক্রবর্তী। নবদম্পতির আগামী জীবন সুখের হবে, এমন আশার কথা জানিয়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী।

উল্লেখ্য, অনুপম-প্রস্মিতা একে অপরের বহু বছরের পরিচিত। যদিও এত দিন পেশাগত আলাপ ছিল, তার মধ্যে দিয়েই বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এবার আনুষ্ঠানিকতা সেরে স্বামী-স্ত্রী হলেন তারা।

সম্পর্কিত খবর