down of head

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কটূক্তির ভিডিও সরানোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

বিটিআরসির চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সম্পর্কিত খবর