শিরোনাম
icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
down of head

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘নাজকা লাইনস’ দেখতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তারা।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর একটার দিকে পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ‘সেসনা ক্যারাভান সি-২০৮’ মডেলের বিমানটি পুয়েবলো ভিয়েহো এলাকায় উড়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়। বিমানে দুই জন পাইলটসহ মোট ১১ জন যাত্রী ছিলেন।

পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, নিহত যাত্রীদের মধ্যে সাতজন ইতালীয়, দুজন জার্মান এবং দুজন স্প্যানিশ নাগরিক ছিলেন। দুর্ঘটনাকবলিত বিমানটি স্থানীয় এয়ারলাইন ‘এরোডিয়ানা’র মালিকানাধীন।

পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে এএফপিকে বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ হওয়ায় বিমানটির কোনো আরোহীই বেঁচে নেই। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান উদ্ধার কর্মীরা। রয়টার্সের ধারণ করা ভিডিও চিত্রে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে এবং দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

পেরুর দক্ষিণ অঞ্চলে অবস্থিত প্রাচীন নাজকা লাইনস জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশাল মরুভূমির বালুতে আঁকা হাজার বছরের পুরোনো প্রাচীন জ্যামিতিক ও প্রাণীর আকৃতির নকশাগুলো স্পষ্ট দেখতে পর্যটকেরা প্রায়ই ছোট বিমানে ভ্রমণ করেন।

নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নাজকা লাইনস অঞ্চলে পর্যটকবাহী বিমান দুর্ঘটনার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালে একই এলাকায় বিমান বিধ্বস্তে সাতজন এবং ২০১০ সালে আরেকটি বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত খবর