শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইন্দোনেশিয়া

রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার থেকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক এই দেশটি গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে রান্নার তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

প্রতি লিটার রান্নার তেলের দাম ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার লক্ষ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সরকার। তেলের দাম এখনও সেই লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও দেশটির সরকার পাম তেল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

উইদোদো বলেছেন, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি স্তরে পৌঁছেছে। রপ্তানি নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া এবং নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।

 

সম্পর্কিত খবর