পদোন্নতি পেলেন সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা
তিন কর্মকর্তাকে জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি দিয়েছে সোনালী ব্যাংক।তারা হলেন- মো. নজরুল ইসলাম, মো. রশিদুল ইসলাম ও মো. সাফায়াত হোসেন পাটওয়ারী। আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাদের মধ্যে নজরুল ইসলাম সম্প্রতি রমনা করপোরেট শাখায় প্রধান হিসেবে যোগদান করেছেন। তার আগে তিনি ওই শাখায় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করেন।
রশিদুল ইসলাম পদোন্নতি পেয়ে রংপুর জেনারেল ম্যানেজারস অফিসে যোগদান করেছেন। তার আগে তিনি রংপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া সাফায়াত হোসেন পাটওয়ারী পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজারস ঢাকা নর্থ অফিসে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।



