শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ন্যাশনাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী

প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে প্রফেসর হেলাল উদ্দিন নিজামীকে নিয়োগ দেয়।

সোমবার ( ৬ মে ) ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর নিজামী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন। ইতোপূর্বে তিনি BSEC (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) এর কমিশনার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশের সদস্য ছিলেন। উচ্চতর শিক্ষার অংশ হিসেবে তিনি দেশে ও বিদেশে আর্থিক খাত সংস্কার এবং বাণিজ্যিক ব্যাংকের উৎপাদনশীলতা বিষয়ে গবেষণা সম্পন্ন করেছেন।

তিনি IFRS (ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড) এর উপর ICAEW (ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস), ইউকে থেকে প্রশিক্ষণ লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট (সিজিআইএ) ইনস্টিটিউট এর তিনি একজন ফেলো সদস্য। এছাড়াও, তিনি উক্ত ইনস্টিটিউট এর গ্লোবাল কাউন্সিলের সদস্য এবং নেটওয়ার্ক রিলেশন কাউন্সিল (এনআরসি)-এর চেয়ারপারসন ছিলেন।

এন এস

সম্পর্কিত খবর