down of head

ন্যাশনাল ব্যাংকের ছয়টি শাখা উদ্বোধন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছয়টি শাখা উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মোয়াজ্জেম হোসেন, পরিচালক মো. নাইমুজ্জামান ভূইয়া মুক্তা এবং পরিচালক লে. জেনারেল (অব.) মো. শফিকুর রহমান, ব্যাংকের এমডি ও সিইও মো. মেহমুদ হোসেন প্রমুখ। উদ্বোধনকৃত শাখাগুলো হলো বাগেরহাটের মোংলাতে ২১৪তম, নড়াইলে ২১৫তম, লক্ষ্মীপুরে ২১৬তম, সাতক্ষীরার শ্যামনগরে ২১৭তম, নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ২১৮তম ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১৯তম শাখা।

 

সম্পর্কিত খবর