শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি
নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

মরদেহবাহী কফিনগুলো সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটযোগে আজ দুপুর সোয়া ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশি নাগরিকের মরদেহ আজ (২ মে) দুপুরে দেশে ফিরছে বলে জানানো হয়েছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে। গত ১৪ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, মরদেহবাহী কফিনগুলো সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটযোগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবঃ আবুল হাসনাত মুহাম্মাদ খায়রুল বাশারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিসিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়— গত ১৪ ফেব্রুয়ারি শেষরাতের দিকে এ দুর্ঘটনার পরপরই ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় নগর কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করেন মরদেহের সুরতহাল, শনাক্তকরণ, দেশি সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা, মৃত্যু এবং মেডিকেল সনদ ইস্যুর কাজ সম্পন্ন করেন।

পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং মরদেহ ফিরিয়ে আনতে আন্ত:মন্ত্রণালয় সমন্বয় করে। স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সহায়তা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রয়োজনীয় ব্যয়ভার মেটানো হচ্ছে।

৮ নিহতের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর জেলার এবং রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন গোপালগঞ্জ জেলার অধিবাসী ছিলেন।

জুয়ারা উপকূল থেকে ইউরোপ যাত্রাপথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে গেলে জীবিত উদ্ধার ৪৪ জনের মধ্যে ২৭ জন বাংলাদেশি, ৮ জন পাকিস্তানের, ৫ জন সিরিয়ার এবং ৪ জন মিসরের বলে শনাক্ত হন।

নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি ও অপর জন পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত হয়েছেন।

এন এস

সম্পর্কিত খবর