down of head

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩১ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে মা ইলিশ ধরায় ৩১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ কেজি মা ইলিশসহ তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে চৌহালী উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন, বেলকুচি মৎস্য অফিসার শামীম রেজা, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর