শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রামগতিতে আওয়ামীলীগের মতবিনিময় সভা
নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে : ফরিদুন্নাহার লাইলী

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে। যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না। ডাক দিলেই চলে আসবেন।
বৃহস্পতিবার দুপুরে রামগতি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি ভোটে এলে হেরে যাবে, সেই ভয় থেকেই তারা শেখ হাসিনাকে পছন্দ করেনা। এদেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। তারা শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী আর কাউকে পাইনি। জনপ্রিয় নেতা পাইনি।‌ সাহসী নেতা পাইনি। তাই তারা সেই শেখ হাসিনাকে হারাতে চাই না।
বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, তারা মেট্রোরেল চায়নি। পদ্মা সেতু চায়নি। কর্ণফুলী টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। তারা শেখ হাসিনাকেও পছন্দ করে না। তার অপরাধ, তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নীতি হচ্ছে জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে দাঁড়ানো। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে একটি সুন্দর জীবন দিতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আওয়ামী লীগ সরকার নয়, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সবসময় মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে।
রামগতি উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক , রামগতি উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এম পি।
প্রিয় ফরিদুন্নাহার লাইলী দীর্ঘকাল যাবত লক্ষ্মীপুর- ০৪ ( রামগতি-কমলনগর) আসনের প্রকৃত আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের দেখবাল করে আসছেন। এই নদী ভাঙা জনপদের অবহেলিত জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ও উন্নয়নের বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে তিনি এম পি থাকাকালীন মহান জাতীয় সংসদে এই এলাকার নদী ভাঙ্গন রোধ ও জনগণের উন্নয়নে বহু দাবি উত্থাপন করেছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তিনি এই এলাকার জনগণের প্রিয় নেতা ও মধ্যেমণি হয়ে উঠেছেন দীর্ঘ পথ পরিক্রমায়; জনগণের প্রতি কমিটমেন্ট ও ভালোবাসার প্রতিদান হিসেবে উনিও পেয়েছেন এই এলাকার জনগণের শ্রদ্ধা আর ভালোবাসা। পরম মমতায় তিনি আগলে রেখেছেন এই এলাকার জনগণ ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের।
কিছু সুবিধাবাদী চরিত্র ও কিছু হাইব্রিড নানাভাবে এই এলাকার প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা হামলা ও হয়রানি করে আসছে দীর্ঘদিন যাবত। এইসব নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ-খবর, চিকিৎসা সহযোগিতা ও আইনি সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ফরিদুন্নাহার লাইলী এই জনপদে প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের আগলিয়ে রেখেছেন এবং এই জনপদে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান সুসংহত করেছেন।
সম্পর্কিত খবর