শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নায়িকা দীঘি বললেন, ‘১ লাখ, ইয়েস’

নায়িকা হিসেবে সাড়া জাগাতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি।

ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে বিভিন্ন সাজে নিয়মিতই হাজির হন দীঘি। বলিউড গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচেন।

আর এসব দেখতেই এ নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢু মারেন অসংখ্য নেটিজেন।

সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। দীঘি ভক্ত-অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীঘি।

বললেন, ‘১ লাখ, ইয়েস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।’

এই উচ্ছ্বাসের সঙ্গে একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে বাদামি রঙের পোশাকে ক্যামেরায় তাকিয়ে রয়েছেন তিনি।

ছবিটি দেখে দীঘির ভক্তরা নানারকম মন্তব্য করেছেন। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউবা তাকে আবেদনময়ী বলেছেন। দীঘি অবশ্য এখনো কারও মন্তব্যেই সাড়া দেননি।

গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। এর পর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। তবে কাঙ্ক্ষিত সাড়া পাননি। কিছু দিন আগে অবশ্য ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।

সম্পর্কিত খবর