শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নাহিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত মো. নাহিদ মিয়ার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নাহিদ মিয়ার ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. প্রভাষক ফারহানা ইয়াসমিন। মর্গ সূত্রে জানা যায়, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহতের বাবা নাদিম জানান, আমার ছেলের মরদেহ কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুুরের নিজ বাসায় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি আরো জানান, আমার তিন ছেলে। সে ছিল সবার বড়। তার স্ত্রীর নাম বলিয়া আক্তার।
নিউমার্কেট থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াসিন কবির জানান, মিরপুর রোডের নুরজাহান মার্কেট এর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে (ওসেকে) ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।।

সম্পর্কিত খবর