শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নায়িকা অপু বিশ্বাস এখন ইউটিউবার

ঢাকাই সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়িকাদের মধ্যে অপু বিশ্বাস অন্যতম। অনুরাগীদের কাছ থেকে ‘ঢালিউড কুইন’ তকমাও পেয়েছিলেন তিনি। জুটি হিসেবে এ নায়িকা পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। শাকিব-অপু জুটির সাফল্যও অনেক। তবে সিনেমায় আর তেমন সাড়া পাচ্ছেন না তিনি। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন ইউটিউবার।

২০০৪ সালে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। তবে দর্শকদের নজর তিনি কাড়েন ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এ ছবি, নায়ক শাকিব খান। এরপর একে একে, ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘এক বুক ভালোবাসা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘আমার জান আমার প্রাণ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।

‘কোটি টাকার কাবিন’ সিনেমার পর অপু বিশ্বাসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব-অপু জুটি দর্শকদের কাছে সেরা জুটি হয়ে ওঠে। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত শাকিব-অপু জুটি একাধারে ৭০টিরও বেশি সিনেমা উপহার দেয় ঢালিউডকে, যেগুলোর অধিকাংশই ব্যবসাসফল।

অপু বিশ্বাস তার সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। তার হাতে নেই তেমন কোনো সিনেমা। তিনি এখন ইউটিউবে কনটেন্ট তৈরি করেন। অনেক দিন ধরে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন তিনি। সম্প্রতি নিজের ওই চ্যানেলের জন্য নতুন কাজ শুরু করেছেন। তৈরি করছেন টক শো ঘরানার অনুষ্ঠান। জাগো নিউজকে অপু বিশ্বাস বলেন, ‘দ্রুত আমি উপস্থাপক হিসেবে আপনাদের সামনে হাজির হব। এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই একইসঙ্গে ভয় ও আনন্দ, দুটোই কাজ করছে। দর্শকরা বিনোদিত হবেন বলেই প্রত্যাশা করছি।’ এরই মধ্যে তার অনুষ্ঠানের প্রথম ধাপের পর্বগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই তার ইউটিউব চ্যানেলে সেগুলো দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন অপু বিশ্বাস। এরই মধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। যদিও তেমন সাড়া ফেলেনি সিনেমাটি।

আজ (১১ অক্টোবর) অপু বিশ্বাসের জন্মদিন। িতনি ১৯৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন। দিনের প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে কাজ করতে গিয়ে একসময় প্রেমে জড়ান অপু বিশ্বাস। শোনা যায়, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়েও করেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের। খবরটি গোপন রাখা হয়েছিল। তবে ২০১৭ সালের জুলাইয়ে ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হন অপু বিশ্বাস। দেশের মানুষকে জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তানের কথা। এর কয়েক মাস পরই অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর