শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নতুন পর্যবেক্ষক সোনালী লাইফে, ৪ নির্দেশনা মন্ত্রণালয়ের

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ পরবর্তী উদ্ভুত জটিলতা নিরসনের জন্য পর্যবেক্ষক নিয়োগসহ চার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোমবার (২ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নিয়ন্ত্রক সংস্থাসহ বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক পরিচালনা পর্ষদকে সাসপেন্ড ও প্রশাসক নিয়োগ পরবর্তী বিরাজমান উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টা সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে পর্যবেক্ষক (অবজার্ভার) হিসেবে মনোনয়ন প্রদান করা হলো। তিনি উক্ত কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অবহিত করবেন।

আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক দায়েরকৃত সকল রিট মামলা প্রত্যাহারের শর্তে উক্ত কোম্পানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক দু’জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে। তন্মধ্যে হতে একজনকে অন্তবর্তীকালীন বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আইডিআরএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিয়োগকৃত অডিট ফার্ম কর্তৃক অডিট কার্যক্রম সম্পন্ন করার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর অডিট রিপোর্ট দাখিল করতে হবে; এবং যতদ্রুত সম্ভব অর্তবর্তীকালীন বোর্ড কর্তৃক বিধি মোতাবেক নিয়মিত বোর্ড অব ডিরেক্টরস গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গঠিত বোর্ডের নিকট দায়িত্ব হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে চলতি বছরের ২১ এপ্রিল প্রশাসক নিয়োগ করে আইডিআরএ। পরে ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জুলাই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন- দুদক।

অপর দিকে জুলাই মাসেই সোনালী লাইফের ১০ বছরের ব্যবসায়ীক কর্মকান্ডের দুর্নীতি ও অনিয়ম ক্ষতিয়ে দেখতে নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাভাসিকে নিয়োগ করে আইডিআরএ। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সোনালী লাইফের অনিয়ম দুর্নীতি ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে।

এন এস

সম্পর্কিত খবর