শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে কালা-ই-বখতিয়ার এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় ছয় জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) হামলার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে কাবুলের এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান বলেন, হামলাকারী তার নিজের দেহে সংযুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই ছয় জন প্রাণ হারান এবং ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) খোরাসান শাখা (আইএসকেপি) এই ধরনের হামলার জন্য দায়ী।

তবে হামলার এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সহিংসতা বেড়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য আক্রমণের ঘটনা ঘটছে।

এন এস

সম্পর্কিত খবর