নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব না: মির্জা ফখরুল ইসলাম

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠ করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে অবশ্যই পদত্যাগ করে, একটা নিরোপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহি মূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় আরো বলেন, বতর্মান সময় ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লক্ষ মামলা রয়েছে। ৬ শ অধিক নেতা কর্মী গুম রয়েছে, সহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। কারন আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে দাম বাড়ানোর কারণে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এ কবির জিন্নাহ, জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জামিলুর রশিদ খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর পুত্র ড. খোন্দকার আকবার হোসেন বাবুল, খোন্দকার আকবার হোসেন জগলু সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন এবং ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর,দৌলদপুর) আসনের সংসদ্য ছিলেন এবং সংসদীয় দলের চীফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালনও করেছেন।

 

 

সম্পর্কিত খবর