শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

‘দারিদ্র্যের কবলে পড়তে পারে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ’

ইউক্রেনে আগামী বছর পর্যন্ত যদি যুদ্ধ চলে তাহলে দেশটির প্রতি ১০ জন নাগরিকের মধ্যে প্রায় ৯ জনই দারিদ্রের কবলে পড়বে। বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আশঙ্কার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইউএনডিপির প্রশাসক আসি স্তাইনের জানান, ভেঙে পড়া অর্থনীতির সবচেয়ে বাজে পরিস্থিতি এড়াতে তার সংস্থা ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করছে। ইউক্রেনীয় পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিনতে অর্থ সহায়তা এবং মৌলিক পরিষেবাগুলো নিশ্চিত করে তাদের দেশ ছেড়ে পালানো থেকে বিরত রাখাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, সংঘাত যদি দীর্ঘ হয়, তাহলে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখবো আমরা।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্তাইনের বলেন, স্পষ্টতই এই দৃশ্যকল্পের চরম সমাপ্তি হল সামগ্রিকভাবে অর্থনীতির বড় পতন। এটি শেষ পর্যন্ত ৯০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে বা সেখানে যাওয়ার উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে। দারিদ্র্যসীমার সাধারণত সংজ্ঞায়িত হয় জনপ্রতি দৈনিক ক্রয়ক্ষমতা সাড়ে ৫ ডলার থেকে ১৩ ডলারের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর আগে আনুমানিক মাত্র ২ শতাংশ ইউক্রেনীয়র দৈনিক ক্রয়ক্ষমতা ছিল সাড়ে ৫ ডলারের নিচে।

তিনি আরও বলেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে ইউক্রেনের ১৮ বছরের উন্নয়নের যে অগ্রগতি তা মুছে যেতে পারে বলে আমাদের অনুমান।

 

 

সম্পর্কিত খবর