শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ ইতা‌লি দূতাবাসের

ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে ঢাকার ইতা‌লি দূতাবাস। সে লক্ষ্যে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

বুধবার ঢাকায় ইতা‌লি দূতাবাস এক নো‌টি‌শে এ তথ্য জানায়।

নো‌টি‌শে জানানো হয়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট ভিসা) অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন।

এই ভিসার জন‌্য বুকিং স্লট নি‌তে কো‌নো চার্জ লাগ‌বে না বলেও জানানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার ভিএফএস গ্লোবাল তা‌দের ও‌য়েবসাই‌টে এক বিজ্ঞপ্তিতে জানায়, ইতা‌লি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি নি‌য়ে কাজ কর‌ছে। এ পদ্ধ‌তি‌তে জরুরি প্রয়োজনে সমস্ত আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে।

নতুন পদ্ধ‌তি বা নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিষ‌য়টি বিজ্ঞাপ‌নের মাধ্যমে জানানো হ‌বে।

উল্লেখ্য, ইতা‌লি গম‌নেচ্ছু বাংলা‌দে‌শিদের ভিসা পাওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসে পাসপোর্ট জমা দিতে হয়।

সম্পর্কিত খবর