শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

দ্বিতীয় দফায় ভারতে রপ্তানি হলো ৮২ টন এলপি গ্যাস

দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আরও ৮২ টন এলপি গ্যাস রপ্তানি করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর ১২টায় এলপি গ্যাসভর্তি পাঁচটি ট্যাংক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব গ্যাসের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।

এর আগে গত ৩১ মে দুইটি ট্যাংকে করে প্রথমবারেরমতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় ৩৫ টন এলপি গ্যাস রপ্তানি করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।

রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টার প্রাইজ।

সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহসীন আহমেদ সরকার জানান, রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে তার প্রতিষ্ঠান। তিনটি প্রতিষ্ঠান এ বন্দর দিয়ে গ্যাস রপ্তানি করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একেকটি ৫০ হাজার টন করে এলপি গ্যাস রপ্তানি করবে।

গ্যাস রপ্তানির জন্য কোনো শুল্ক পায়নি আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ ট্যাংকারের ওজন, অবস্থান ও প্রবেশ ফি এবং ভ্যাট হিসেবে প্রত্যেকটি ট্যাংক থেকে ৪৭৯.৬১ টাকা করে পেয়েছে বলে জানান স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন।

সম্পর্কিত খবর