শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেড় বছর পর লাইভে সানাই, দিলেন মামলার হুমকি 

অভিনেত্রী সানাই মাহবুব এখন শোবিজ থেকে দূরে। আলোচিত-সমালোচিত এই মডেল বিনোদন জগত ছেড়ে এখন ইসলামের পথ বেছে নিয়েছেন। নিয়মিত নামাজ-রোজা পালন করা ছাড়াও বোরকা-হিজাব পরে চলাফেরা করেন তিনি।

সেই সানাই দেড় বছর হঠাৎ ফেসবুক লাইভে এসে মামলার হুমকি দিলেন। কিন্তু কেন??

সানাই মাহবুবের অভিযোগ কিছু অসাধু ফেসবুক ব্যবহারকারী তার আগের ছবি ও ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ তিনি এখন সম্পূর্ণ ইসলামের পথে আছেন। অনেক আইডি থেকে তার আগের ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে সানাই বলেন, এটা আইনের পরিপন্থী। তিনি এসবের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে চান বলে উল্লেখ করেন।

লাইভে সানাই বলেন, ‘অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যবহার করে, টাকা কামানোর এসব কাজ কিভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।’

পর্দানশীল নারী হিসেবে নিজেকে শক্তিশালী মনে করেন সানাই। তার ভাষ্য, শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করব। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

উল্লেখ্য, সানাই মাহবুব নায়িকা হওয়ার জন্য শোবিজে আসেন। কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু হঠাৎ সার্জারি করিয়ে বিতর্কের তুঙ্গে চলে আসেন। ফেসবুকে অপেশাদার ভিডিও দিতেন বলে আটকও হয়েছিলেন। এরপর ক্ষমা চেয়ে ছাড়া পান। গত জুলাইয়ে তিনি শোবিজ ছেড়ে ইসলামী জীবনে ফেরার ঘোষণা দেন।

সম্পর্কিত খবর