শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জুতার ভেতরে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ

কুমিল্লার চান্দিনায় জুতার ভেতর থেকে ২০টি স্বর্ণের বারসহ মাহমুদুল হক (৪২) নামে এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করেছে পুলিশ।

প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। সেই হিসাবমতে, ২০টি বারে সোয়া দুই কেজি বা ২শ ভরি স্বর্ণ পাওয়া যায়; যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। স্কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভিতরে করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

সম্পর্কিত খবর