দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি
হজ পালন শেষে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজি।
তারা সঠিক এবং সুন্দরভাবে কোনরকম ঝামেলা ছাড়া হজ পালন করেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন রয়েছেন।
রবিবার হজ সম্পর্কিত এ তথ্য জানানো হয়েছে।



