শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেশে ফিরছেন শাকিব খান

ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন গত বছরের নভেম্বরে। গ্রিন কার্ডসহ নানা কাজে বর্তমানে সেখানেই আছেন এই চিত্রনায়ক। অবশেষে পাঁচ মাস পর তিনি দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল ঢাকায় ফিরবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাকিব খানের এক ঘনিষ্ঠজন। তবে বেশিদিন দেশে থাকবেন না। মাস খানেক পর জুনে ফের উড়াল দেবেন মার্কিন মুলুকে।

সেই সফরও দীর্ঘ হবে। কারণ জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে হবে তাকে। এ ছাড়াও জুলাইয়ে রয়েছে বঙ্গ সম্মেলন। আর ‌‘রাজকুমার’র শুটিং চলবে আগস্ট পর্যন্ত। এরপর ডাবিং ও প্রচারণায় অংশ নেবেন শাকিব। বছর শেষে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার সহ-প্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

 

সম্পর্কিত খবর