তীব্র তাপদাহের পর ফেনীতে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপদাহে পুড়তে থাকা ফেনীবাসী অবশেষে বজ্রসহ বৃষ্টির দেখা পেয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে বৃষ্টির স্থায়ীত্ব ছিল মাত্র ৩-৪ মিনিট।
ফেনী আবহাওয়া অফিস জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি ৩-৪ মিনিট স্থায়ী ছিল। এ সময় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ফেনী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, বৃষ্টির সময় ফেনীর তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র তাপদাহের পর ৩-৪ মিনিটের জন্য হলেও বৃষ্টির দেখা পেয়ে যারপরনাই খুশি ফেনীর সাধারণ জনগণ। তারা বলেন, এবার যদি তাপমাত্রা কিছুটা কমে তাতেই স্বস্তি।
এন এস



