তাহসানের অবসরের গুঞ্জনে মিথিলা
তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।
সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেকে মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখেন—তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। তবে মিথিলা নিজের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছেন,তিনি তাহসানের ক্যারিয়ার নিয়ে কোন কথাই লিখেন নি। তাহসানকে নিয়ে কোনো মন্তব্য ও করেননি।
বরং ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।
উল্লেখ্য, গেল মাসের শেষে মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের খবর জানিয়েছেন।


