তানজিব সারোয়ারের ‘বন্ধুয়ারে’
গভীর প্রেম একে অন্যকে অন্যরকম এক মায়াজালে বন্দি করে রাখে। মিলেমিশে একাকার হয়ে যায় দু’জন দু’জনার। প্রিয়জনের সঙ্গ মন ভালো করে দিতে পারে নিমিশেই। দিশেহারা জীবন যেন গুছিয়ে নিতে ইচ্ছে করে। অদ্ভুত এক ঘোরলাগা মোহ লেপ্টে থাকে মনের পুরো পৃষ্ঠা জুড়ে। আর এই মোহ চোখের ঘুম কেড়ে নিয়ে শুধু প্রিয়জনের ভালোবাসাতেই ডুবিয়ে রাখে সারাক্ষন। প্রেমিক মনের এরকম এলোমেলো সব ভাবনা নিয়ে নতুন গান বেঁধেছেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ার। গানের শিরোনাম ‘বন্ধুয়ারে’।
‘বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা/ চোখে আর ঘুম ধরে না’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়ে তাতে সুর ও কন্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।



