শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বললেন স্বাস্থ্যমন্ত্রী
‘ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নোবেল দেওয়া উচিত’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিশ্রম করেন আমাদের মনে হয় তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত। এত রোগীর চাপ সামলানো অনেক কষ্টের। এটা আমার থেকে আর কেউ ভালো বলতে পারবে না।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসক ও রোগী সুরক্ষা নিশ্চিত করা আমার প্রথম দায়িত্ব। দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সব চিকিৎসকের বদনাম দেওয়া ঠিক হবে না।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। দেশের বাইরে থেকেও এখন বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে। সম্প্রতি ভুটানের নাগরিক বাংলাদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে।

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তোমরা কিছুদিন পর চিকিৎসক হবা। চিকিৎসক হওয়া ওপরওয়ালার আশীর্বাদ। এটি সবাই হতে পারে না। আমি তোমাদের মতো এখানে ক্লাস করেছি। তোমাদের সারি থেকে এসে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতে পারি তোমাদের মধ্যে অনেকেই একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে।

সম্পর্কিত খবর