down of head

ঢাকা ইন্স্যুরেন্সের সিইও হলেন বায়েজিদ মুজতবা সিদ্দিকী

ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও হলেন বায়েজিদ মুজতবা সিদ্দিকী। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামী ৩ বছরের জন্য ঢাকা ইন্স্যুরেন্সের সিইও পদে তাকে অনুমোদন দিয়েছেন।

গত তিন যুগ সুনামের সঙ্গে বীমা পেশায় নিয়োজিত জনাব বায়েজিদ মুজতবা সিদ্দিকী ইতোপূর্বে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্সের সিইও পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অবলিখন, দাবি ও পুনঃবীমা সহ তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞ এই বীমা ব্যক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম ‘ল কলেজ’ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত খবর