ডেলটা লাইফ এর ৩৯তম এজিএম অনুষ্ঠিত
ডেলটা লাইফের ৩৯ তম এজিএম (২৬ জুলাই ) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানীর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় ২০২৪ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন,“আমরা অত্যন্ত গর্বিত যে, ডেলটা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে ৩০% লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরমেন্স আশা করেন। সেই ক্ষেত্রে ডেলটা লাইফ ইনসিওরেন্স সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। যার জন্য কোম্পানি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে।
সততার সাথে ব্যবসা করে যে একটি কোম্পানিকে উন্নত করা যায়,ডেলটা লাইফ তার অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
এই পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানাবো আমাদের ম্যানেজমেন্ট এর প্রত্যেক কর্মীদেরকে যে যার জায়গা থেকে সততার সাথে কাজ করে এই অর্জনকে সম্ভব করবার জন্য। বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক এই সংকটময় পরিস্থিতিতে চলতি বছরে প্রায় ১০% প্রবৃদ্ধি সত্যি প্রশংসার দাবি রাখে।”


