শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর

ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। দুই টাকা ২৫ পয়সা কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন মিলছে ১০৬ টাকায়।

সোমবার রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে এই দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করতে দেখা যায়।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম কমায় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ইতোমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ, বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানানো হয়।

তবে চালকরা দাবি করছেন, তারা আগে থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই ভাড়া কমালে তাদের লোকসান গুনতে হবে।
বাস ভাড়া পুনর্নির্ধারণে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে, রোববার দুপুরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের দামেই যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায় বিক্রি হবে।

এন এস

সম্পর্কিত খবর