ডিএসইতে পিই রেশিও বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে পিই রেশিও ছিল ৯.২৭ পয়েন্ট। আর সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৯.৪০ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।


