শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বললেন শামীম ওসমান
‘ডক্টরেট করে শ্রমিকের টাকা মেরে দিলো’

দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, যার যত বেশি আছে সে ততো খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগে না, তাদের অন্য জায়গায় ব্যবস্থা করা আছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় শামীম ওসমান বলেন, শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। ড. মুহাম্মদ ইউনুস কে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে এবং বাংলাদেশের যত লুটপাট, ষড়যন্ত্র, দেশ বেচা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোকেরা। এরা লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি নিয়ে শ্রমিকের টাকা মেরে দেয়।

তিনি আরও বলেন, ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে মারেনি ওরা আমাদের যৌবন, কৈশোরকে মেরেছে। আমাদের জাপানের মত একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, আমাদের মাটির নীচে গ্যাস, ম্যানপাওয়ার সবই আছে। বঙ্গবন্ধু সেই জায়গায়ই দেশটিকে নিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। শেখ হাসিনা ফিরে আসার কারণে আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছি। উনি স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর