শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট জেলা শহরের অদূরে বিশ্বাসপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় জিহান নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে।

জিহান জয়পুরহাট পারুলিয়া এলাকার টিএমএসএস কারিগরি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের একমাত্র ছেলে জিহান (১৮) আজ শনিবার ভোর সাড়ে ৪টার সময় সেহরি খাওয়ার পর বাড়ির পাশে রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। সকালে লোকজন হাটতে গিয়ে জিহানকে রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়।

এ সময় পাশে পড়ে থাকা মোবাইলে তখনও ফ্রি-ফায়ার গেম চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এলাকার পৌর কাউন্সিলর হায়দার আলী পলাশ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিহানকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে জিহান।

এ খবরে পরিবারসহ বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে বগুড়া থানাকে ময়নাতদন্তের জন্য অবহিত করা হয়েছে।

সম্পর্কিত খবর