down of head

ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ও পলিসি বোনাস ঘোষণা

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ এবং পলিসি হোল্ডারদের জন্য পলিসি বোনাস ঘোষণা করা হয়।

আজ ১৭ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানির ৬৩ তম পর্ষদ সভায় ২০২৪ সালের ভ্যলুয়েশন এ একচ্যুয়ারীর সুপারিশ অনুযায়ী পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০২৪ সালে সর্বমোট ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়।

পলিসি হোল্ডারদের জন্য প্রতি হাজারে ৩২ টাকা রিভারসনারি বোনাস ও ২৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়।

ফলে ২০২৫ সাল যাদের পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে তারা উক্ত বছরের ৩২+২৫ প্রতি হাজারে ৫৭ টাকা পলিসি বোনাস প্রাপ্য হবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ আশা করে আগামীতে এই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পলিসি এবং পলিসি বোনাস প্রতিবছর আরো সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দিন জানান, আমরা সবসময় সম্মানিত গ্রাহকদের বিশ্বাস অটুট রেখে আসছি এই প্রেক্ষিতে সম্মানিত গ্রাহকরা যাতে সব সময় সন্তুষ্ট থাকেন সে চেষ্টা করছি।

ট্রাস্ট লাইফের পরিচালনা পর্ষদ আশা ব্যক্ত করেন ভবিষ্যতে গ্রাহকদের জন্য এর চেয়েও ভালো কিছু আসবে তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত খবর