শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আহত যাত্রীরা হলেন- টাঙ্গাইল সদরের জাকির (৪০), তারেক (৪৫), কালিহাতীর আউলিয়াবাদের আব্দুল বাছেদ (৫৫) জামালপুরের আমিনুল ইসলাম (২৪), ময়মনসিংহের কানিজ ফাতিমা (৫০), মুক্তাগাছার সেলিম উদ্দিন (৪০), বিল্লাল হোসেন (৫৫), ঘাটাইলের চৈতট গ্রামের মোকাদ্দেছ (৪৫), আলাউদ্দিন (৪৫), রংপুরের রফিক (২৯)। তারা সবাই উভয় গাড়ির যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা এবং বাসযাত্রী আহত রুহুল আমিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এমডি মাহি পরিবহণের একটি বাস মধুপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক সার্ভিসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩০ জনকে উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর