শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জয়-পরাজয় নয়, খেলাটাই গুরুত্বপূর্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম তিন ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মন বিষণ্ণ। সমালোচনা আর প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন ক্রিকেটাররা। তবে অনেকের মতে, জয় কিংবা পরাজয় নয়, খেলায় অংশগ্রহণ করা এবং খেলার ধরনটাই গুরুত্বপূর্ণ।

এমন সুরেই একটি মন্তব্য করেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের ফেসবুক পেজে একটি তরতাজা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনি জিতবেন বা হারবেন তা নয়, বরং খেলাটা আপনি কীভাবে খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

 

যদিও অপুর মন্তব্যটি ক্রিকেট সংক্রান্ত কিনা, তা পরিষ্কার নয়। ক্রিকেট সংক্রান্ত না হলেও নায়িকার কথাটি যে বাস্তবসম্মত, তা বলার অপেক্ষা রাখে না। বাস্তব জীবনেও বিষয়টা প্রাসঙ্গিক।

যে ছবির সঙ্গে অপু মন্তব্যটি করেছেন, সেখানে তাকে দেখা গেছে, সাদা রঙের স্লিভলেস গাউন এবং গোলাপি রঙের একটি ব্লেজারে। ছবিটি তুলেছেন রফিকুল ইসলাম র‍্যাফ। ছবিতে অপুর আকর্ষণীয় রূপ নজর কেড়েছে ভক্তদের। আপলোডের পর মাত্র আধা ঘণ্টায় ছবিটিতে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে।

এদিকে অপু বিশ্বাসের হাতে বর্তমানে বেশ কিছু সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’। এর মধ্যে প্রথম তিনটি সিনেমার কাজ শেষ। রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

 

সম্পর্কিত খবর