শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জ্বালানি তেলে যথেষ্ট ভর্তুকি দিচ্ছি

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। আমাদের চেয়ে ভারতে এখনও তেলের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক, প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি পুনর্বিবেচনা করতে পারেন।

আজ রোববার সকালে গাজীপুরের সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহন করেন।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১ হাজার ১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করেন।

কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।

শেষে প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মোঃ শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মোঃ তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্পর্কিত খবর