down of head

জেনিথ লাইফের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ফরিদপুরের আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মৃত্যুদাবির ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

বীমা গ্রাহক মরহুম সাহিদুর রহমানের স্ত্রী ও নমিনী পারুল বেগমের নিকট চেক প্রদান করেন প্রধান অতিথি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. দেলোয়ার হোসেন, ৪নং চাপুলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কালাম আজাদ, সিনিয়র ডিএমডি মো. জাহাঙ্গীর আলম, জিএম (উঃ) সাফিকুর রহমান, এজিএম মিতা বেগম।

সভায় সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জান্নাত আরা জেবা।

এন এস

সম্পর্কিত খবর